০৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার

সোহেল রানা,ভ্রাম্যমাণ,প্রতিনিধি:

সোমবার সকাল ১১টার দিকে রাজশাহী পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন–১ এর সদস্যদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবি সদস্যরা টহল ও কৌশলগত অনুশীলনে অংশ নেন।

বিজিবি সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভোটের আগে ও পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রাজশাহীর পদ্মা নদীতে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আপডেট টাইম : ০৯:১১:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬