এইচ,এম দেলোয়ার,আমতলী (বরগুনা) প্রতিনিধি: দুর্বৃত্ত্বদের আগুনে পুড়ে গেছে আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ ফারুক আকনের স্ব-মিল। ঘটনাটি ঘটেছে রবিবার দিবাগত গভীর রাতে ডালাচারা স্লুইজগেট এলাকায়।
জানাগেছে, ২০০৫ সালে আমতলী উপজেলার ডালাচারা গ্রামে স্লুইজগেট এলাকায় গুলিশাখালী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক আকন স্ব-মিল নির্মাণ করেন। গত ২০ বছর ভালোভাবেই তার স্ব-মিল চলে আসছে। রবিবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্ত্বরা ওই স্ব-মিলে আগুন ধরিয়ে দেয়। ওই আগুলে স্ব-মিলের মেশিনসহ সমুদয় মালামাল পুড়ে গেছে। স্থানীয়রা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ওই স্ব-মিলের ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিল মালিক ফারুক আকন।
স্ব-মিল মালিক গুলিশাখালী ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ফারুক আকন বলেন, আমার আর্থিকভাবে ক্ষতি করতে দুর্বৃত্ত্বরা আগুন দিয়ে স্ব-মিল পুড়িয়ে ফেলেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবী করছি।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Reporter Name 



















