০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ বার

মোঃ জাহিদুর রহিম মোল্লা, জেলা প্রতিনিধি রাজবাড়ী ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ০১:৩০ ঘটিকায় নারুয়া বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন এহসানুল হক শিপন, সহকারী কমিশনার (ভূমি), বালিয়াকান্দি, রাজবাড়ী।
অভিযানকালে নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদের অভিযোগে ১টি মামলায় ১ জনকে দণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন জনাব হিলাল উদ্দিন (পিতা: আজগর আলী মণ্ডল), সাং—বিলধামু, নারুয়া, বালিয়াকান্দি, রাজবাড়ী।
মোবাইল কোর্ট তাকে
➡️ ১০ (দশ) দিনের কারাদণ্ড
➡️ ৫০০ (পাঁচশত) টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ সময় ৫৪টি লাঠি ও ৫ ব্যাগ ইট-পাটকেল জব্দ করা হয়।
দণ্ডবিধি ১৮৬০ এর ১৭১ (চ) ধারায় (নির্বাচনে অবৈধ প্রভাব বিস্তার, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে লাঠি ও ইট-পাটকেল মজুদ) এ শাস্তি প্রদান করা হয়।
অভিযানে মেজর রুবাইয়াত, কমান্ডার, বালিয়াকান্দি আর্মি ক্যাম্প-এর নেতৃত্বে একদল সেনা সদস্য তল্লাশি কার্যক্রমসহ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
প্রশাসন সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বালিয়াকান্দিতে মোবাইল কোর্টে অভিযান: লাঠি ও ইট-পাটকেলসহ ১ জনের কারাদণ্ড

আপডেট টাইম : ০১:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬