১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪১ বার

ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন জাতীয় নির্বাচনের আগমুহূর্তে বিপুল পরিমাণ নগদ টাকাসহ সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান।

বুধবার ১১ই ফেব্রুয়ারি দুপুরে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে পুলিশ তাকে আটক করে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদ ছিল যে ঢাকা থেকে বিপুল অংকের টাকা নিয়ে জনৈক ব্যক্তি সৈয়দপুর আসছেন। এই তথ্যের ভিত্তিতে পুলিশ বিমানবন্দরে অবস্থান নেয়। বেলাল উদ্দিন প্রধান বিমান থেকে নামার পর তাকে তল্লাশি করা হলে তার কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বেলাল উদ্দিন প্রধান জানান, তার ব্যাগে থাকা টাকার পরিমাণ ৫০ লাখ টাকারও বেশি। তবে ঠিক কত টাকা আছে, তা তিনি সুনির্দিষ্টভাবে জানাতে পারেননি। বিমানবন্দরের ভেতরে তাকে জিজ্ঞাসাবাদের একটি ভিডিওতে দেখা যায়, টাকার উৎস বা সঠিক অংকের বিষয়ে তিনি অসংলগ্ন তথ্য দিচ্ছেন।

পুলিশ সুপার আরও জানান, নির্বাচনের আগে এই বিশাল অংকের টাকা কী কাজে ব্যবহার করার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সৈয়দপুর বিমানবন্দরে অর্ধকোটি টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

আপডেট টাইম : ০১:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬