শারমিন সরকার বৃষ্টি, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:::
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়া এমপি আব্দুল ওয়াদুদ ভুইয়াকে মন্ত্রী হিসেবে দেখতে চায় পার্বত্যবাসী। নির্বাচনে তিনি ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট পেয়ে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থেকে বিজয় নিশ্চিত করেন তিনি। এ ফলাফলে খাগড়াছড়িসহ পুরো পার্বত্য এলাকায় ব্যাপক উচ্ছ্বাস বিরাজ করছে।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মতে, পার্বত্য চট্টগ্রামের অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দৃশ্যমান অগ্রগতির জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব প্রয়োজন। তাই তারা মনে করছেন, ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি এবং উন্নয়ন ত্বরান্বিত হবে।
দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি সফিকুল বলেন- জনগণের বিপুল সমর্থন প্রমাণ করে ওয়াদুদ ভুইঁয়ার প্রতি মানুষের আস্থা কতটা দৃঢ়। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে ছিলেন। আমরা আশা করি, তাকে মন্ত্রী করা হলে পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে।
খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন বলেন- এত বড় ব্যবধানে জয়লাভ করা মানে জনগণের প্রত্যাশাও অনেক বড়। পার্বত্য চট্টগ্রামের বিশেষ ভৌগোলিক ও সামাজিক প্রেক্ষাপটে উন্নয়নের জন্য আলাদা নজর দেওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি, তিনি মন্ত্রী হলে সরকারের উচ্চপর্যায়ে থেকে এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
মাটিরাঙা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান বলেন-
ওয়াদুদ ভুইয়া একজন পরিক্ষিত নেতা,আমরা মন্ত্রী হিসেবে চায়।তিনি এর আগেও উন্নয়ন বোর্ড চেয়ারম্যান হিসেবে পার্বত্য চট্টগ্রামে সমভাবে উন্নয়ন করেছেন। পার্বত্যবাসী দীর্ঘদিন ধরে বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের ক্ষেত্রে আরও কাজ করার সুযোগ রয়েছে। ওয়াদুদ ভুইয়া মন্ত্রী হলে এসব খাতে বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া সহজ হবে।
দীঘিনালা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কাজি রানা বলেন- আব্দুল ওয়াদুদ ভুঁইয়া ২০০১ সালে পার্বত্য এলাকায় সর্বোচ্চ উন্নয়ন করেছে, এখন মন্ত্রী হলে আরো বেশি উন্নয়ন করতে পারবে,এক জন অসাম্প্রদায়িক নেতা ওয়াদুদ ভুঁইয়া কে মন্ত্রী হিসেবে চায় পার্বত্য বাসী।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার বলেন, খাগড়াছড়ির মানুষ তাদের ভোটের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে। পাহাড়ি বাঙালি সকল সম্প্রদায় স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে তাকে নির্বাচিত করেছেন। আমরা দলীয়ভাবে আশা করছি, কেন্দ্রীয় নেতৃত্ব বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করবে। এতে পার্বত্য অঞ্চলের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।
এদিকে সাধারণ জনগণও সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আব্দুল ওয়াদুদ ভুইঁয়াকে মন্ত্রী করার দাবি জানাচ্ছেন। তাদের প্রত্যাশা, জনপ্রতিনিধি হিসেবে তার অর্জিত জনসমর্থনের প্রতিফলন সরকারিভাবেও মূল্যায়িত হবে।
Reporter Name 



















