০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৭ বার

(লক্ষ্মীপুর ) প্রতিনিধি: কবির হোসেন রাকিব

রামগতির চর রমিজ ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার শ্বশুরের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৭ নম্বর চর রমিজ ইউনিয়নের একটি পরিবারের গৃহবধূ রেশমা বেগম (ছদ্মনাম) প্রায় আট মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার স্বামী জীবিকার তাগিদে ইটভাটায় কাজ করেন এবং বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকেন। পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত শ্বশুর মো. মিলন মাঝি জোরপূর্বক তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ করা হয়েছে।
গৃহবধূর চিৎকার শুনে পাশের ঘরের দুই নারী এগিয়ে এসে তাকে অসুস্থ অবস্থায় দেখতে পান। পরে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। ভুক্তভোগীর দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
ভুক্তভোগীর স্বামী বলেন, তিনি ঘটনার বিচার চান এবং ইতোমধ্যে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে শ্বশুরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০১:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬