মোঃ রিফাত আলী
( দেওয়ানগঞ্জ প্রতিনিধি)
জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম তার এক বার্তায় বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে নতুন মন্ত্রিসভা গঠন করেছেন এবং দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ এলাকার উন্নয়নের স্বার্থে জননেতা এম. রশিদুজ্জামান মিল্লাত-কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন, তা (দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ) মানুষের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়।
তিনি আরও উল্লেখ করেন, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জবাসীর পক্ষ থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হচ্ছে। নতুন মন্ত্রীসভার মাধ্যমে জাতীয় সংসদে দেশের মানুষের ভাগ্যোন্নয়ন এবং চলমান বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ছাত্রদের সদস্য সচিব রবিউল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের যে পরিস্থিতি বিরাজ করছে তা থেকে উত্তরণ ঘটিয়ে আগামী পাঁচ বছরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও সাফল্যের নতুন দিগন্তে পৌঁছাবে বলে তিনি দৃঢ় বিশ্বাস করেন।
Reporter Name 


















