০৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমতলীতে বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ বার

এইচ,এম দেলোয়ার, আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে অসাধু ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা ও জরিমানা করা হয়েছে।

আজ ১৯ শে ফেব্রুয়ারী বিকাল তিনটায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর নেতৃত্বে পৌর শহরের নতুন বাজার এলাকার কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময়ে দোকানে মুল্য তালিকা না থাকায় দু’টি দোকানের বিরুদ্ধে ২টি মামলা ও ৪০০০/ (চার হাজার) টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত চলাকালীন আমতলী থানা পুলিশের সদস্য সহ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে সার্বক্ষণিক বাজার মনিটরিং করা হবে। এবং কোন রকম অনিয়ম পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আমতলীতে বাজার নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট পরিচালিত

আপডেট টাইম : ০৩:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬