০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮১ বার

মোঃ, মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি ঃ

নড়াইলের লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আশরাফুল আলম (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২১ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯ টায় দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাবেক মেয়র আশরাফুল আলম শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে , সাবেক মেয়র আশরাফুল আলম গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি লোহাগড়া পৌর সভার লক্ষীপাশা গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে। তার গ্রামের বাড়ি উপজেলার জয়পুর ইউনিয়নের আমডাঙ্গা।

মরহুমের জানাজার নামাজ আজ শনিবার বাদ আসর লোহাগড়া উপজেলার লক্ষীপাশা মোল্যার মাঠে অনুষ্ঠিত হবে।

সাবেক মেয়র আশরাফুল আলমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা ও বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র আশরাফুল আলম মারা গেছেন

আপডেট টাইম : ০৯:২০:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬