১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একুশের প্রথম প্রহরে তানোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১০৫ বার

আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী) প্রতিনিধি:

মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে তানোর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা প্রশাসন।
রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তানোর উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান, সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি সংবাদ কর্মীগণ , (দৈনিক মুক্তি সমাচার পত্রিকার স্টাফ রিপোর্টার সোহেল রানা) এবং আরো উপস্থিত ছিলেন স্থানীয় সংবাদকর্মী গণ।

এসময় তারা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায়। মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠায় শহীদদের আত্মদান জাতিকে চিরকাল প্রেরণা জোগাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

একুশের প্রথম প্রহরে তানোরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

আপডেট টাইম : ০৯:৩৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬