০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ বিলের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে রামগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’নে’র অভিযোগ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় বিদ্যুৎ বিলের টাকা নিয়ে পারিবারিক লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত হিসেবে তার বড় ভাই খোরশেদ আলমের নাম এসেছে।

শনিবার উপজেলার করপাড়া ইউনিয়ন-এর উত্তর বদরপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, বিদ্যুৎ বিলের টাকা পরিশোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারধরের ঘটনায় রূপ নেয়। গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয় বলে অভিযোগ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় শোক ও উত্তেজনা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বিদ্যুৎ বিলের টাকা নিয়ে পারিবারিক দ্বন্দ্বে রামগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খু’নে’র অভিযোগ

আপডেট টাইম : ০৫:০৫:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬