০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক।

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ বার

Screenshot

কবির হোসেন রাকিব (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রায়পুরে পিকআপের সঙ্গে সংঘর্ষে সাইমন হোসেন (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রবিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার ১নং ইউনিয়নের চর আবাবিল এলাকার ২নং ওয়ার্ডের আসকল সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু সাইমন হোসেন একই এলাকার জামাল সরদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মাথায় গুরুতর আঘাত পায় সাইমন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর পিকআপ চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এদিকে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া’র বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন, এবিষয়ে লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রায়পুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক পলাতক।

আপডেট টাইম : ০১:৪০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬