০৯:০০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলপুরে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ বার

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ফুলপুর উপজেলা আমুয়াকান্দা এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় শুভ নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। (২০ ফেব্রুয়ারী) শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে আমুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়-এর সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে একদল যুবক শুভর ওপর হামলা চালায়। এ সময় তাকে ছুরিকাঘাত করা হলে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় আহতের পিতা সাইফুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৬ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করা হয়েছে।

অভিযুক্তরা হলেন, সারজিত (২২) পিতা- আব্দুল জব্বার, গোদারিয়া (শেরপুর রোড), স্বাধীন (২৮) পিতা- আমিন ৩ ইয়ামিন (২৪) পিতা- মোস্তফা উভয় দিউ, বালিয়ার মোড়, রাকিব মিয়া (১৮) পিতা- নবী হোসেন ৫জীবন মিয়া (২০) পিতা-অজ্ঞাত উভয় সাং দিউ, কলেজ রোড, (ফুলপুর পৌরসভা), সাফিন মিয়া (২০) পিতা- কামরুজ্জামান গুপ্তেরগাও।

এ বিষয়ে অভিযুক্ত স্বাধীন মুঠোফোনে জানান, আমি তখন নামাজে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। মনে হচ্ছে, কিছু মহল আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে।

এ বিষয়ে ফুলপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

ফুলপুরে যুবককে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় মেডিকেলে ভর্তি

আপডেট টাইম : ০১:৪৭:১০ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬