আজিজুর ইসলাম,তানোর(রাজশাহী)প্রতিনিধি:
তানোর, রাজশাহী | ২০২৬ সালের অষ্টম শ্রেণীর উপবৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) লাভ করেছে মেধাবী ছাত্র হাতিম আহমেদ। সে আল মাদ্রাসাতুল ইসলামিয়া তানোর থেকে পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে।
হাতিমের এই সাফল্যে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, নিয়মিত অধ্যয়ন, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই সে এই গৌরব অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মোকসেদ আলী
( দৈনিক মাতৃভূমি কথার প্রতিনিধি আজিজুর ইসলামকে) জানান, হাতিম একজন মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। তার এই অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের এবং ভবিষ্যতে সে আরও বড় সাফল্য বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন তিনি।
হাতিম ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চায়। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
Reporter Name 



















