১০:০৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের মালিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪০ বার

জাকিরুল ইসলাম বাবু জামালপুর জেলা প্রতিনিধি

পাইলিংয়ের বোল্ডার তৈরি সংক্রান্ত অনিয়মের চিত্র ধারণকে কেন্দ্র করে এক সাংবাদিকের ওপর ন্যক্কারজনক হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনিয়মের চিত্র ধারণ করায় দূর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহার নেতৃত্বে পাঁচ সাংবাদিককে ডেকে নেওয়া হয়। সেখানে মুভি বাংলা টেলিভিশন–এর জামালপুর প্রতিনিধির ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে মারধর, হত্যার চেষ্টা, ক্যামেরা ভাঙচুর এবং মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার পর স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং গণমাধ্যমের কণ্ঠরোধের অপচেষ্টা।
সাংবাদিক মহল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে শ্যামল চন্দ্র সাহাকে গ্রেফতারসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের মালিক সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

আপডেট টাইম : ০৫:১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬