রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:::
রাজপথের ত্যাগী নারী নেত্রী রাঙ্গামাটি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক বাবলি ইয়াসমিন খাঁনকে
সংরক্ষিত মহিলা আসনে মহিলা এমপি হিসেবে দেখতে চায় রাঙ্গামাটি, বান্দরবান,খাগড়াছড়ি পার্বত্য এলাকাবাসী,বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি। তাঁর সমর্থকদের ভাষ্য, বাবলি ইয়াসমিন খাঁন ত্যাগ ও সাহসিকতার ইতিহাস তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদায় অধিষ্ঠিত করেছে।দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের সাহস জুগিয়ে যাওয়ায় তৃণমূল পর্যায়ে তাঁর গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।রাজনীতির পাশাপাশি সামাজিক মর্যাদা ও নারীর দক্ষতা উন্নয়নেও তাঁর অবদান তুলে ধরেন এলাকাবাসী।তাঁদের মতে, দুঃসময়ের পরীক্ষিত,ত্যাগী ও নিবেদিতপ্রাণ এই নেত্রী নারী সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া হলে তা এলাকাবাসীর জন্য কল্যানকর হবে বলে অনেকেই মতপ্রকাশ করেছেন।রাঙ্গামাটি জেলার কৃতিসন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ত্যাগী নারী নেত্রী বাবলি ইয়াসমিন খাঁন নারীর সংরক্ষিত আসনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
স্থানীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং দুঃসময়ের সময় দলের পাশে থাকার স্বীকৃতি হিসেবেই তাঁকে মহিলা সংরক্ষিত মহিলা এমপি করা উচিত।
Reporter Name 



















