১০:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজিরহাট বাজার ইজারার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন: ড্র না করে একক ব্যক্তিকে দেওয়ার অভিযোগ

লক্ষ্মীপুর জেলার হাজিরহাট বাজারের ইজারা সংক্রান্ত বিজ্ঞাপন প্রকাশকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিক মহলে প্রশ্ন ও আলোচনা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাজারটির ইজারার বিজ্ঞাপন সাংবাদিকদের মাঝে ড্র (লটারির) মাধ্যমে বণ্টনের কথা থাকলেও শেষ পর্যন্ত তা একক ব্যক্তির কাছে প্রদান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সাংবাদিকদের দাবি, পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞাপনটি সাংবাদিকদের মাঝে ড্রয়ের মাধ্যমে দেওয়ার কথা ছিল। কিন্তু রহস্যজনকভাবে সেই প্রক্রিয়া অনুসরণ না করে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একজন নির্দিষ্ট ব্যক্তির কাছে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছে বলে জানা যায়।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন—ড্রয়ের সিদ্ধান্ত থাকলে তা বাস্তবায়ন করা হলো না কেন? কোন নীতিমালা বা ভিত্তিতে একজন ব্যক্তিকে এককভাবে বিজ্ঞাপন দেওয়া হলো—এ বিষয়টি পরিষ্কার করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে স্থানীয় সাংবাদিকরা প্রশাসনের কাছে বিষয়টি স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন।
সাংবাদিক মহলের মতে, স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে এ ধরনের বিজ্ঞাপন বণ্টনে নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

হাজিরহাট বাজার ইজারার বিজ্ঞাপন নিয়ে প্রশ্ন: ড্র না করে একক ব্যক্তিকে দেওয়ার অভিযোগ

আপডেট টাইম : ০২:৪৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬