মাহমুদুর রহমান মনজু, লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (০৬ মার্চ ২০২৬) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। অভিযানে মান্দারী ইউনিয়নের বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় তাদের কাছ থেকে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Reporter Name 



















