বিশেষ প্রতিনিধি জুয়েল রানা
ফুলপুর ময়মনসিংহ
জনকল্যাণমূলক কার্যক্রম, সামাজিক উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ময়মনসিংহের ফুলপুরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) পবিত্র রমজানের ১৭তম দিনে উপজেলার শেরপুর রোডস্থ হাজী কমিউনিটি সেন্টারে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রিফাত ফাউন্ডেশনের চেয়ারম্যান সিরাজুম মুনির রিফাত বলেন, ফুলপুরে জনকল্যাণমূলক কার্যক্রম, শিক্ষা সহায়তা, মানবিক উদ্যোগ ও সামাজিক উন্নয়নে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এসব কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও জানান, আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে সবার সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা ফুলপুর উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত তুলে ধরেন।
Reporter Name 



















