০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১৫ নভেম্বর থেকে দেখা যাবে নতুন পুলিশ ইউনিফর্ম

জুলাই গণঅভ্যুত্থানের পর সাধারণ পুলিশ সদস্যদের দীর্ঘদিনের দাবি ছিল পুরোনো ইউনিফর্ম পরিবর্তনের। সেই দাবির প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার চলতি বছরের শুরুতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। নয় মাস পর সেই নতুন পোশাক পরতে যাচ্ছেন দেশের পুলিশ সদস্যরা।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, নতুন ইউনিফর্মের রঙ নির্ধারণ করা হয়েছে লোহার (আয়রন) রঙে। র‍্যাব সদস্যদের জন্য নির্ধারিত হয়েছে জলপাই (অলিভ) রঙ, আর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিফর্ম হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রঙের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নতুন ইউনিফর্মে দায়িত্ব পালন করতে পারেন, সেই লক্ষ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে ১৫ নভেম্বর থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদস্যরা নতুন ইউনিফর্ম পরতে পারবেন। পরবর্তীতে দেশের অন্যান্য মেট্রোপলিটন ও জেলা পুলিশ সদস্যদের মাঝেও ধীরে ধীরে নতুন পোশাক সরবরাহ করা হবে।

পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক্স) খোন্দকার নজমুল হাসান বলেন,
“১৫ নভেম্বর থেকে ডিএমপিসহ সব মেট্রোপলিটন পুলিশ সদস্য নতুন ইউনিফর্ম পরা শুরু করবেন। পর্যায়ক্রমে সারাদেশের সব ইউনিটেও এটি কার্যকর হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, নতুন ইউনিফর্মের কাপড়ের মান, রঙের স্থায়িত্ব এবং দেশের আবহাওয়ার সঙ্গে উপযোগিতা যাচাই করে অনুমোদন দেওয়া হয়েছে। গরম ও আর্দ্র আবহাওয়ার কথা মাথায় রেখে কাপড় এমনভাবে তৈরি করা হয়েছে যাতে পরিধানে আরামদায়ক হয়।

বিশ্বজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর পোশাক নির্ধারণে দেশ ও জলবায়ুর প্রভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতপ্রধান দেশের পুলিশের পোশাক সাধারণত গাঢ় রঙের হয়, আর উষ্ণ অঞ্চলে হালকা রঙের পোশাক বেশি প্রচলিত। বাংলাদেশের নতুন পুলিশ ইউনিফর্মও সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে।

ইউনিফর্মের রঙ চূড়ান্ত হওয়ার পাশাপাশি নতুন ডিজাইনও নির্ধারণ করা হয়েছে। আয়রন রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাজ, এমব্লেম ও অন্যান্য আনুষঙ্গিক অংশের নকশা চূড়ান্ত করা হয়েছে।

এদিকে র‍্যাবের কালো ইউনিফর্ম পরিবর্তনের সিদ্ধান্ত থাকলেও জলপাই রঙের নতুন পোশাক এখনো বাস্তবায়ন পর্যায়ে যায়নি। আনসার বাহিনীর সোনালি গম রঙের পোশাকের ক্ষেত্রেও চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

সব কিছু ঠিকঠাক থাকলে ১৫ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন মেট্রোপলিটন এলাকায় নতুন পুলিশের আয়রন রঙের ইউনিফর্ম দেখা যাবে— যা দেশের আইনশৃঙ্খলা বাহিনীর নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আগামী ১৫ নভেম্বর থেকে দেখা যাবে নতুন পুলিশ ইউনিফর্ম

আপডেট টাইম : ১১:২২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫