এম মনিরুল ইসলাম।
সাতক্ষীরা বিস্তৃত জনপদ শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন, উপকূলীয় অঞ্চলে ব্রেকিং দা সাইলেন্স এর উদ্যোগে,নদী পারাপার হওয়া স্কুলপড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তিদের যাতায়াতের সুবিধার্থে,একটি ট্রলার প্রদান করা হয়।
বুড়িগোয়ালিনী রেঞ্জ কার্যালয় সংলগ্ন নদীর কিনার পল্টনে, গতকাল শনিবার সকাল দশটায় প্রকল্পটির ঊর্ধ্বতন কর্মকর্তা,বুড়িগোয়ালিনী চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম ক্ষতবিক্ষত গবুরা ইউনিয়ন চেয়ারম্যান জি এম মাসুদুল আলম সহ সুধীজন ও কিশোরদের সমন্বয়ে এই সফল কার্যক্রম শুরু হয়। কর্মকর্তাগণ উল্লেখ করেন,পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা বদ্ধপরিকর।এই লক্ষ্যে যেখানে সেখানে ময়লা ফেলা বন্ধ করা জরুরি বিশেষ করে নদীতে বজ্র পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত করে।পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সচেতনতা তৈরির লক্ষ্যে কয়েকটি ডাস্টবিন প্রদান করা হয়েছে।
যাতায়াত সহজ করা এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
“মাদককে না বলি-
সুস্থ সবল জীবন গড়ি”
এ-লক্ষ্যে ইউপি সদস্য এম এম রবিউল ইসলাম সহ কিশোর যুবকদের বিনোদনের অন্যতম খোরাক,একটি মাঠের দাবি জানান। কর্তৃপক্ষ বিষয়টি মাথায় রেখেছেন,আশ্বস্ত করেছেন।
এ ধরনের মানবিক উদ্যোগ স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করার পাশাপাশি একটি সুন্দর ও সচেতন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিশোরদের হাতে ডাস্টবিন তুলে দিচ্ছেন উপকূলবাসীর আস্থাভাজন ব্যক্তিত্ব চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম।
Reporter Name 



















