০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে চোরাই মোবাইল ও ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত হতে ১২ টি ভারতীয় অবৈধ চোরাই মোবাইল ফোন এবং ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার করেছেন

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি মহাপরিচালক থেকে শুরু করে সকল পর্যায়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও অভিপ্রায় অনুযায়ী মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সদস্যরা সীমান্তে চোরাচালান দমনসহ যে কোন অপতৎপরতার বিরুদ্ধে সর্বদা সজাগ রয়েছে। বিজিবি সদস্যদের কর্তব্যনিষ্ঠা ও পেশাদারিত্বের ধারাবাহিকতায় গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখ বিকেল থেকে রাত পর্যন্ত পৃথক ০২টি অভিযানে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর বিজিবি সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের শিয়ালমারা গ্রামে অভিযান পরিচালনা করে ১২ টি ভারতীয় বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং অপর আরেকটি অভিযানে সোনামসজিদ আইসিপি এলাকা হতে বিভিন্ন প্রকার ২৭২ টি ভারতীয় কসমেটিকস সামগ্রী আটক করতে সক্ষম হয়। উল্লিখিত আটক পণ্য সামগ্রী প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চোরাচালানসহ যে কোন রাষ্ট্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিজিবি’র জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। এছাড়াও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রাখতে সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম বেগবান করা হয়েছে, যার ধারাবাহিকতা ভবিষ্যতেও চলমান থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযানে চোরাই মোবাইল ও ভারতীয় কসমেটিকস সামগ্রী উদ্ধার

আপডেট টাইম : ১১:৩১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫