আজিজুর ইসলাম,তানোর (রাজশাহী)প্রতিনিধি :
আজ তানোর সিন্ধুকায় জমে মসজিদে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীর তানোর উপজেলার সিন্ধুকায় গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার (০৯ মার্চ, ২০২৬) স্থানীয় একটি চত্বরে গ্রামবাসীর উপস্থিতিতে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা সিরাজুল ইসলাম এবং মাওলানা মো: আবুল কালাম আজাদ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতের গ্রাম সভাপতি।
বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং ইসলামের সঠিক আদর্শ অনুসরণ করার মাধ্যমেই রমজানের প্রকৃত শিক্ষা অর্জন করা সম্ভব।
ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে এলাকার জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। উপস্থিত সকলের মাঝে তবারক ও ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Reporter Name 



















