০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি, পরে হাসপাতালে হাতেনাতে ধরা দুই নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১১৭ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাজারে ক্রেতা সেজে একটি জুয়েলারি দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ, রুপা ও নগদ টাকা চুরির ঘটনা ঘটেছে। পরে একই ধরনের ঘটনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনতার হাতে হাতেনাতে ধরা পড়ে দুই নারী।
ভুক্তভোগী শান্তি স্বর্ণকার (৬০) জানান, তিনি লক্ষীপাশা থানা গেটের সামনে অবস্থিত সজল জুয়েলার্স” নামক দোকানের মালিক এবং প্রায় ৩৫ বছর ধরে স্বর্ণ ব্যবসা করে আসছেন। সোমবার (৯ মার্চ) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি দোকান খুলে স্বর্ণালংকারসহ একটি ব্যাগ তার বসার চেয়ারের ওপর রাখেন।
এসময় অজ্ঞাত পরিচয়ের ৩ জন নারী ও ২ জন পুরুষ ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তাদের মধ্যে দুইজন তাকে মেঝেতে টাকা পড়ে থাকার কথা বলে বিভ্রান্ত করলে তিনি নিচে তাকান। সেই সুযোগে মুহূর্তের মধ্যে তারা স্বর্ণভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যায়।
পরে তিনি দেখতে পান ব্যাগটি আর নেই। ওই ব্যাগে আনুমানিক ৩৫ ভরি স্বর্ণ, প্রায় ১০০ ভরি রুপা এবং নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ছিল বলে তিনি জানান। ঘটনার পরপরই তিনি আশপাশে খোঁজাখুঁজি করলেও তাদের আর সন্ধান পাননি।
এদিকে একই কৌশলে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এক নারীর গলার চেইন ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয় জনতা দুই নারীকে হাতেনাতে আটক করে। আটক দুই নারী একটি সংঘবদ্ধ চোর চক্রের সদস্য বলে স্থানীয়দের কাছে স্বীকার করেছে বলে জানা গেছে।
এ ঘটনায় শান্তি স্বর্ণকার লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লোহাগড়ায় জুয়েলারি দোকান থেকে ৩৫ ভরি স্বর্ণ চুরি, পরে হাসপাতালে হাতেনাতে ধরা দুই নারী

আপডেট টাইম : ০৫:২২:২৫ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬