১০:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর মহানগর জাসাসের পক্ষ থেকে দেশবাসীকে আলী আহাম্মেদ টুকু’র ঈদের শুভেচ্ছা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • ১৪৩ বার

কাজী কেয়া, গাজীপুর:

দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মহানগর জাসাসের পক্ষ থেকে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আলী আহাম্মেদ টুকু।
​এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দের দিনে আমরা যেন ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ। সকল বিভেদ দূর করে আমরা মিলিত হই সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে।”
​আলী আহাম্মেদ টুকু তার বার্তায় আরও উল্লেখ করেন, “পবিত্র ঈদের অনাবিল আনন্দে ঘুচে যাক সকল অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসা। ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর এবং প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলা আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করুন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনুন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।”
​পরিশেষে তিনি গাজীপুর মহানগর জাসাসের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানিয়ে আগামী দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

গাজীপুর মহানগর জাসাসের পক্ষ থেকে দেশবাসীকে আলী আহাম্মেদ টুকু’র ঈদের শুভেচ্ছা

আপডেট টাইম : ০৬:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬