মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঈদের পাঁচ দিন পর লক্ষ্মীপুরে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সম্পূর্ণ নতুন আঙ্গিকে একটি স্বাধীন সাংবাদিক সংগঠন “মিডিয়া নেটওয়ার্ক লক্ষ্মীপুর”। জেলার কর্মরত পেশাদার সাংবাদিকদের সমন্বয়ে সংগঠনটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্যোক্তারা জানান, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, পেশাগত মান উন্নয়ন এবং মুক্ত কণ্ঠে সত্য বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এই প্ল্যাটফর্মের যাত্রা শুরু হবে।
লক্ষ্মীপুর জেলায় কর্মরত সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে।
উদ্যোক্তাদের প্রত্যাশা, সবার সহযোগিতা ও দিকনির্দেশনায় “মিডিয়া নেটওয়ার্ক লক্ষ্মীপুর” ভবিষ্যতে সত্য, ন্যায় ও পেশাদার সাংবাদিকতার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে।
০৩:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদের পাঁচ দিন পর লক্ষ্মীপুরে আত্মপ্রকাশ করছে নতুন সাংবাদিক সংগঠন ‘মিডিয়া নেটওয়ার্ক লক্ষ্মীপুর’
-
Reporter Name - আপডেট টাইম : ০৩:৪৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
- ২২৭ বার
জনপ্রিয় সংবাদ


























