কাজী কেয়া, টঙ্গী (গাজীপুর):
মহিমান্বিত এক মাসব্যাপী সিয়াম সাধনা, আত্মশুদ্ধি ও সংযমের পর মুসলিম উম্মাহর দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। আনন্দ, ভালোবাসা ও সম্প্রীতির বার্তা নিয়ে আসা এই পবিত্র দিন উপলক্ষে দেশবাসী ও টঙ্গীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা ছাত্রদল নেতা রেদোয়ানুর রহমান প্রত্যয় বেপারী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দঘন মুহূর্তে আসুন আমরা ভুলে যাই সব হিংসা-বিদ্বেষ ও বিভেদ। গড়ে তুলি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক অটুট বন্ধন। পবিত্র ঈদের অনাবিল আনন্দে দূর হোক সব অন্ধকার, জাগ্রত হোক মানবিকতা, সহমর্মিতা ও ভালোবাসার আলো।”
তিনি আরও বলেন, ঈদের খুশিতে ভরে উঠুক প্রতিটি ঘর ও প্রতিটি হৃদয়। মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা, তিনি যেন আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করেন এবং দেশ ও জাতির জীবনে বয়ে আনেন শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা ছাত্রদলের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ী, নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন তিনি।
Reporter Name 



















