১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নলডাঙ্গায় শ্রমিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
  • ১০৮ বার

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় শ্রমিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী অঞ্চল সহকারী পরিচালক সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বৃহস্পতিবার( ১২ মার্চ) নলডাঙ্গা উপজেলার মাধনগর বাজারে শ্রমিক অফিসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেন,রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ, কারণ এ মাসে পবিত্র কুরআন নাযিল হয়েছে এবং এটি সংযম, আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের শ্রেষ্ঠ সময়। রোজা মানুষের মধ্যে আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য, এবং সহানুভূতি তৈরি করে। এটি ক্ষুধা ও তৃষ্ণার মাধ্যমে গরিবদের কষ্ট উপলব্ধি করতে শেখায়।রমজান কেবল পানাহার থেকে বিরত থাকা নয়, বরং এটি আধ্যাত্মিক পুনর্জাগরণ এবং পাপমুক্ত হয়ে নতুন জীবন শুরু করার মাস। রোজা মানুষকে কেবল ক্ষুধার্তই রাখে না, বরং মিথ্যা, গিবত ও অন্যায় থেকে দূরে রেখে নৈতিকতা ও শৃঙ্খলা শেখায়।

এ আলোচনা সভা ও ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা সভাপতি মোঃ মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারী মোঃ আব্দুর মালেক রব্বানী, মাধনগর ইউনিয়নের সভাপতি হাফেজ কারী মোঃ আশরাফুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোঃ জিয়ারুল ইসলামসহ প্রমূখ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

নলডাঙ্গায় শ্রমিকদের সম্মানে আলোচনা সভা ও ইফতার মাহফিল

আপডেট টাইম : ০২:২০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬