মোহাম্মদ জাকির শাহ, লক্ষীপুর জেলা প্রতিনিধি ঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার ৫ নং চর ফলকন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ জনাব মোঃ বেলায়েত হোসেন হাওলাদার (বি এসএস)। তিনি বৃহত্তর চর ফলকন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল খালেক হাওলাদারের সুযোগ্য সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বেলায়েত হোসেন হাওলাদার এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করার কারণে তিনি স্থানীয়দের কাছে পরিচিত ও জনপ্রিয় মুখ।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে বেলায়েত হোসেন হাওলাদার বলেন, “আমি আমার বাবার আদর্শকে সামনে রেখে চর ফলকন ইউনিয়নের মানুষের সেবা করতে চাই। এলাকাবাসীর দোয়া ও সমর্থন পেলে উন্নয়ন, শান্তি ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করবো।
এদিকে স্থানীয় ভোটারদের মাঝেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা চলছে। অনেকেই মনে করছেন, নির্বাচনে তিনি শক্ত অবস্থানে থাকতে পারেন।
Reporter Name 



















