০৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র পদপ্রার্থী আহসানুল হক মাসুদ এর দোয়া ও ইফতার মাহফিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ১৩৬ বার

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর চাটখিল পৌরসভা-এ মেয়র প্রার্থী ও পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ-এর উদ্যোগে সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২মার্চ) চাটখিল পৌরসভা কুটুম ঘর কমিউনিটি সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শাহজাহান রানা, আলা উদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ইসমাইল হোসেন, গোলাম কিবরিয়া, চাটখিল উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইমাম হোসেন টিপু, আনিস আহমেদ হানিফ, গোলাম মোস্তফা ভূঁইয়া, মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবরসহ স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে আহসানুল হক মাসুদ তার রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, তিনি চাটখিল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আশ্রাফ আলী ব্যাপারী (দারোগা বাড়ি) পরিবারের সন্তান। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে দলীয় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি শিক্ষাজীবনে চাটখিল কামিল মাদরাসা থেকে দাখিল ও আলিম এবং চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি চাটখিলের ব্যবসা প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ টাইলস’-এর স্বত্বাধিকারী। পাশাপাশি তিনি ভীমপুর কারিগরি স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি, সুন্দরপুর দারুল উলুম হাফিজিয়া মাদরাসা মসজিদের সভাপতি এবং চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক জীবনে তিনি ১৯৯১ সালে চাটখিল মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের ভিপি পদে নির্বাচন করেন। পরে ১৯৯৫ সালে চাটখিল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং ১৯৯৮ সালে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১০ সালে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০০৮ সালে চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ২০২১ সালে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পান।
তিনি জানান, অতীতে দলীয় রাজনীতিতে সক্রিয় থাকার কারণে একাধিক মামলার সম্মুখীন হয়েছেন এবং বিভিন্ন সময়ে কারাবরণও করতে হয়েছে।
আহসানুল হক মাসুদ বলেন, চাটখিল পৌরসভায় প্রায় ৪১ হাজার মানুষ বসবাস করেন এবং প্রায় ৩১ হাজার ভোটার রয়েছেন। তিনি আগামী ২০২৬ সালের চাটখিল পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।
তিনি বলেন, “আমি দলমত নির্বিশেষে চাটখিল পৌরবাসীর সেবা করতে চাই। এজন্য সাংবাদিক, শিক্ষক, সুশীল সমাজসহ সকল ভোটার ও সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও চাটখিল পৌরবাসীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সাংবাদিক ও ব্যবসায়ীদের সম্মানে মেয়র পদপ্রার্থী আহসানুল হক মাসুদ এর দোয়া ও ইফতার মাহফিল

আপডেট টাইম : ০২:২৬:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬