০৭:১১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা, বাঁচার আকুতি স্কুল ছাত্রী সুমাইয়ার

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৯ বছর বয়সের সুমাইয়া আক্তার নামে এক স্কুল ছাত্রী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছেন। অর্থের অভাবে দরিদ্র সুমাইয়ার চিকিৎসা করতে পারছেন না পরিবারটি।সুমাইয়া উপজেলার চরআলগী ইউনিয়নের চরসেকান্দর গ্রামের বারিক সওদাগরের বাড়ীর মোঃ সাহাব উদ্দিনের মেয়ে। সে পূর্ব চরসেকান্তর

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। সুমাইয়ার বাবা ইটভাটায় শ্রমিকের কাজ করে সংসার চালান। মেয়ের চিকিৎসার জন্য ধারদেনা করে এখন অনেকটা নিঃস্ব পরিবারটি। পাঁচ সদস্যের এ পরিবারটিতে এখন আহাজারি চলছে। আর্থিক সংকটের কারনে থেমে গেছে সুমাইয়ার চিকিৎসাও।

স্থানীয় প্রতিবেশী মোঃ জসিম উদ্দিন বলেন, পরিবারটি এই মেয়েকে নিয়ে তিন বছর মানুষের কাছে গিয়ে ধারদেনা করে এ পর্যন্ত চিকিৎসা চালিয়ে গেছেন। ওই পরিবারে মোট ৫ জন সদস্য। একজনের উপর সবাই নির্ভরশীল। বাবা শাহাব উদ্দিন ইটভাটার শ্রমিক। যে টাকা ইনকাম করে তা দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছে তিনি। মেয়ের চিকিৎসা করবে কি ভাবে?।

সুমাইয়ার মা জোসনা বেগম জানান, অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করতে পারছিনা। চিকিৎসা দিয়ে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য তিনি বৃত্তবান ও সরকারের সহযোগীতা কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে অর্থের অভাবে চিকিৎসা পাচ্ছেনা, বাঁচার আকুতি স্কুল ছাত্রী সুমাইয়ার

আপডেট টাইম : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫