০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আসন্ন চর বাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দিদার উদ্দিন আলোচনায়

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ২ নং চর বাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ দিদার উদ্দিন। স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ ভোটারদের মাঝে ইতোমধ্যে তিনি একজন সম্ভাব্য প্রার্থী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।

মোহাম্মদ দিদার উদ্দিন বর্তমানে ২ নং চর বাদাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি রামগতি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক পদেও দায়িত্বে রয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি দলীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে স্থানীয়রা জানান।
রাজনৈতিক জীবনের শুরুটা ছাত্র রাজনীতির মাধ্যমে। তিনি একসময় চরসীতা তোরাব আলী উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২ নং চর বাদাম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবেও নেতৃত্ব দেন। এছাড়া তিনি চৌমুহনী সরকারি এস এ কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, মোহাম্মদ দিদার উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, সামাজিক কর্মকাণ্ড এবং মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। যার কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে মোহাম্মদ দিদার উদ্দিন বলেন, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে তিনি জনগণের সেবা ও ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

আসন্ন চর বাদাম ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ দিদার উদ্দিন আলোচনায়

আপডেট টাইম : ০৪:৩৩:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬