মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে বাংলাদেশ যুব অধিকার পরিষদের উদ্যোগে রাজনৈতিক কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহরের একটি স্থানীয় রেস্টুরেন্টে জেলা যুব অধিকার পরিষদের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি মনজুর মোর্শেদ মামুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সংসদের অর্থ সমন্বয়কারী জিলু খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) ইঞ্জিনিয়ার মো. মুরাদ হোসেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল (মুন্না), মাসুম বিল্লাহ এবং সাবেক শ্রম ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. ফয়সাল সরকার।
লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফারুক হোসেন।
কর্মশালায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে নেতা-কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিলে অংশ নেন উপস্থিত অতিথি ও নেতা-কর্মীরা। অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাংগঠনিক শক্তি বাড়াতে লক্ষ্মীপুরে যুব অধিকার পরিষদের কর্মশালা ও ইফতার
-
Reporter Name - আপডেট টাইম : ০২:৫০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
- ১৭২ বার
জনপ্রিয় সংবাদ




















