লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ১ নং চর কালকিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সমাজসেবক ও তরুণ উদ্যোক্তা মোঃ ইব্রাহিম সুমন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ইতোমধ্যে এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সাধারণ মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
মোঃ ইব্রাহিম সুমন বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। নির্বাচিত হলে চর কালকিনি ইউনিয়নকে একটি উন্নত ও আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো। জনগণের অধিকার ও ন্যায্য সেবা নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
এদিকে তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন। তারা মনে করছেন, একজন তরুণ ও উদ্যমী প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
কালকিনি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ইব্রাহিম সুমন
-
মোহাম্মদ জাকির শাহ, লক্ষীপুর জেলা প্রতিনিধি - আপডেট টাইম : ০১:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- ১৩১ বার
জনপ্রিয় সংবাদ




















