লক্ষ্মীপুরের কমলনগরে পৃথক অভিযানে ৭৩ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার নিহারউদ্দিন ফরহাদ (৩৩), আব্দুল গনি (৫৫) এবং সোহেল (৪০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলনগর থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে নিহারউদ্দিন ফরহাদের কাছ থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অন্যদিকে, পৃথক এক অভিযানে আব্দুল গনি ও সোহেলকে তল্লাশি করে তাদের হেফাজত থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
কবির হোসেন রাকিব, লক্ষ্মীপুর 



















