কাজী কেয়া , গাজীপুর:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কোনাবাড়ি মেট্রো থানাসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এবং ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনাব মো: বাবুল হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে অনাবিল আনন্দ ও ভ্রাতৃত্বের বার্তা। ঈদের এই খুশি যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, “গাজীপুর ৯নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং আগামীতেও থাকব। পবিত্র এই দিনে আমি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করছি। বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে ঈদের এই শিক্ষা আমাদের প্রেরণা যোগাক।”
পরিশেষে তিনি সবাইকে পরিবারের সাথে নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।
Reporter Name 



















