১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে ডাকাতি মামলার ৫ আসামি গ্রেপ্তার; নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা এলাকায় সংঘটিত একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত স্বর্ণালংকার ও নগদ টাকার একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ২০২৬ দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানার কুশখালী ইউনিয়নের একটি বাড়িতে ৭–৮ জনের একটি ডাকাত দল হানা দেয়। এসময় তারা গৃহকর্তাকে জিম্মি করে প্রায় ২৮ ভরি স্বর্ণালংকার, নগদ ১ লাখ টাকা ও একটি মোবাইল ফোনসহ সর্বমোট প্রায় ৫৯ লাখ ৯৭ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার পর লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপারের নির্দেশে লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল হক এর সহায়তায় পুলিশের একটি দল অভিযান শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযানে নেমে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তসহ ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান ও তাদের হেফাজত থেকে মোট ১৯ ভরি ১২ আনা ৩ রতি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৬ লাখ টাকা। এছাড়া লুণ্ঠিত টাকার মধ্যে ৩ লাখ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লক্ষ্মীপুরে ডাকাতি মামলার ৫ আসামি গ্রেপ্তার; নগদ টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

আপডেট টাইম : ১১:৫৮:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬