০৯:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাদিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৪০ বার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে নিবন্ধিত জেলেদের মাঝে জেলে কার্ডের চাল বিতরণ করা হয়েছে। সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলেদের জীবিকা সহায়তার লক্ষ্যে এই চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।

সোনাদিয়া ইউনিয়নের চৌরাস্তা বাজারে  নিবন্ধিত জেলেদের মাঝে নির্ধারিত পরিমাণ চাল বিতরণ করা হয়। এতে জেলেদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সোনাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিজাম উদ্দিন, সোনাদিয়া ইউনিয়নের সচিব চন্দ্র ভূষণ দে, বাংলাদেশ ক্ষুদ্র জেলে কমিটির হাতিয়া উপজেলা শাখার সভাপতি মোঃ ছালা উদ্দিন সহ ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় বক্তারা বলেন, সমুদ্রে মাছ ধরা বন্ধ থাকার সময় জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা করতেই সরকার জেলে কার্ডধারীদের মাঝে এ চাল প্রদান করছে। এর ফলে জেলেরা সাময়িকভাবে খাদ্য সহায়তা পেয়ে উপকৃত হচ্ছেন।

জেলেরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এ ধরনের সহায়তা তাদের পরিবারের জন্য অনেক উপকারে আসে এবং দুর্দিনে তাদের পাশে থাকার জন্য সরকারের প্রতি তারা ধন্যবাদ জানান।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

সোনাদিয়া ইউনিয়নে জেলে কার্ডের চাল বিতরণ

আপডেট টাইম : ০৬:০৯:৪০ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬