০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

থানায় আগুন, আতঙ্কে যা করল পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬
  • ৪০ বার

জাকিরুল ইসলাম বাবু,

জামালপুর প্রতিনিধি

জামালপুর সদর থানার অপ্রয়োজনীয় কাগজপত্র পোড়ানোর আগুন চারদিকে ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আতঙ্কিত পুলিশ সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।
রোববার (১৫ মার্চ) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, থানার অপ্রয়োজনীয় কাগজপত্রের সঙ্গে ক্যাম্পাসের গাছের শুকনো পাতা ও আবর্জনা পুড়ানোর জন্য রোববার বিকেলে কাগজপত্রের স্তুপে আগুন জ্বালানো হয়। সন্ধ্যার পর থেকে বজ্রপাত ও বাতাস শুরু হলে আগুনের তীব্রতা বাড়তে থাকে। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রচন্ড ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়। এসময় আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং আগুনসহ ছাই চারপাশে উড়তে থাকে। এতে আতঙ্কিত পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজেই আগুন নেভানোর চেষ্টা করে। পরে রাত এগারোটার পর বাতাস কমতে শুরু করলে জামালপুর ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়।

জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন, ওয়েস্টেজের আগুন বাতাসে ছড়ালে প্রথমে পুলিশ সদস্য, পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

থানায় আগুন, আতঙ্কে যা করল পুলিশ

আপডেট টাইম : ০৬:১৫:২৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬