ব্রাহ্মণবাড়িয়াস্থ নবীনগর কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া-মাহফিল, ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান রবিবার শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। এতে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান।
সমিতির সভাপতি এডভোকেট হরে কৃষ্ণ ভৌমিক (মিন্টু ভৌমিক) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন খান ও সাংগঠনিক সম্পাদক জহির রায়হানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নবীনগর কল্যাণ সমিতির সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং এলাকার উন্নয়ন ও ঐক্য সুদৃঢ় করতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ এ.জেড.এম আরিফ হোসেন, জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট আনিছুর রহমান মঞ্জু, সমিতির উপদেষ্টা এডভোকেট আখতার হোসেন সাঈদ ও মাসুদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আবু কাউছার, গণপূর্ত বিভাগের প্রকৌশলী মোজাম্মেল হক, নিশাত মেডিকেল হলের স্বত্বাধিকারী ডা. মো. আবু হানিফ এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. তাজুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সাইফুল ইসলাম শাওন। পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মহিউদ্দিন আশরাফী। দোয়া-মাহফিল শেষে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সামাজিক সম্প্রীতি ও মানবকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















