০৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কমলনগরে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ৯৯ বার

লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (১৬ মার্চ ২০২৬) বিকেল ৪টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি বিশেষ টিম কমলনগর থানাধীন করুনা নগর বাজার থেকে ফজু মিয়ার হাটগামী সড়কের ননা মিয়া হাজী বাড়ির প্রবেশমুখে অভিযান পরিচালনা করে।
এ সময় পাকা সড়কের উপর থেকে কেশব চন্দ্র দাস (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কমলনগর উপজেলার চরজাঙ্গালিয়া এলাকার ৯ নম্বর ওয়ার্ড, হাজিরহাট ইউনিয়নের বাসিন্দা। তার পিতা মৃত পিয়লাল চন্দ্র দাস এবং মাতা মৃত মিলন বালা দাস।
অভিযানকালে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কমলনগরে ১ কেজি গাঁজাসহ এক ব্যক্তি আটক

আপডেট টাইম : ০৮:৪০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬