০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, রামগতি উপজেলার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জোটের সম্ভাব্য এমপি প্রার্থী জনাব এ.আর. হাফিজুল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলা আমির মাওলানা আব্দুর রহিম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শাহাদাত হোসেনসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের আমির, ওয়ার্ড সভাপতি এবং দলীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এ.আর. হাফিজুল্লাহ বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, অন্যথায় বর্তমান প্রধানমন্ত্রীর অবস্থান টিকিয়ে রাখা কঠিন হবে।” তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি এবং পবিত্র রমজানের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সমাপ্ত করা হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগতি উপজেলার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০১:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬