০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রক্তঝরা রাজনীতি থেকে প্রশাসনের শীর্ষে—লক্ষ্মীপুর জেলা পরিষদের দায়িত্বে সাহাব উদ্দিন সাবু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
  • ২২৯ বার

মাহমুদুর রহমান মনজু
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু। রবিবার (১৫ মার্চ) স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সরকার দেশের বিভিন্ন জেলায় জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে একযোগে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে সাহাব উদ্দিন সাবুকে।
সাহাব উদ্দিন সাবু কেন্দ্রীয় বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে তিনি ব্যাপক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা ও সংগঠনকে শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করেন তিনি।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় সাহাব উদ্দিন সাবু বলেন, লক্ষ্মীপুর দীর্ঘদিন ধরে অবহেলিত একটি জেলা। জেলা পরিষদের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে তিনি সবার সহযোগিতা চান। স্বচ্ছতা ও সমন্বয়ের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য, স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর করতে দেশের মোট ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।
এদিকে, সাহাব উদ্দিন সাবুকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় দলীয় নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নতুন দায়িত্বকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বার্তা দেখা গেছে।
লক্ষ্মীপুরের একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া সাহাব উদ্দিন সাবু মরহুম জনপ্রিয় জনপ্রতিনিধি হারিছ চেয়ারম্যানের ছেলে। শৈশব থেকেই রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠা সাবু দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।
২০১৩ সালের ১২ ডিসেম্বর র‍্যাবের অভিযানে নিজ বাসায় গুলিবিদ্ধ হন তিনি। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান। পরবর্তীতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে এলাকায় নেতাকর্মীদের পাশে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রক্তঝরা অতীত পেরিয়ে প্রশাসনিক দায়িত্বে আসা সাহাব উদ্দিন সাবুর জন্য এটি কেবল একটি পদ নয়, বরং লক্ষ্মীপুরের উন্নয়ন ও জনগনের আস্থার ঠিকানা।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রক্তঝরা রাজনীতি থেকে প্রশাসনের শীর্ষে—লক্ষ্মীপুর জেলা পরিষদের দায়িত্বে সাহাব উদ্দিন সাবু

আপডেট টাইম : ০২:৫০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬