পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলায় নিরাপত্তা জোরদার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১১, সিপিসি-৩। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখা, অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধ এবং ঈদকেন্দ্রিক কেনাকাটায় নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে।
মঙ্গলবার দুপুর ৩ টায় চৌমুহনী পৌরসভা বাস টার্মিনালে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি অবগত করেন র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মুহিত কবীর সেরনিয়াবাত।
এসময় তিনি জানান,নোয়াখালী জেলার বিভিন্ন র্যাবের নিয়মিত টহল পরিচালিত হচ্ছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আকস্মিক তল্লাশি চালানো হচ্ছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়েছে, যাতে ঈদযাত্রায় কোনো ভোগান্তি না হয়। বর্তমানে নোয়াখালী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং হাইওয়েতে যান চলাচল নির্বিঘ্ন রয়েছে।
তিনি আরো বলেন, ঈদকে সামনে রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ সতর্ক রয়েছি। যেকোনো ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে। চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও খুনসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে র্যাবের নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। সন্দেহজনক কোনো কার্যকলাপ দেখলে নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। যে কোন অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ঈদযাত্রা নিরাপদ রাখতে র্যাবের রোস্টার টহল জোরদার
-
মোঃ আরিফ হোসেন, নোয়াখালী প্রতিনিধি - আপডেট টাইম : ১১:১৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬
- ৮০ বার
জনপ্রিয় সংবাদ




















