০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগড়ায় দুর্ধর্ষ গরু চোর গ্রেফতার। 

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৬৪ বার

মোঃ মান্নু মিয়া, নড়াইল লোহাগড়া প্রতিনিধিঃ

লোহাগড়ায়,গরু চুরির ঘটনায় রফিকুল ইসলাম (৩৭) নামের এক যুবক কে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) সকালে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত রফিকুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে ইউনিয়ন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও তার কোনো পদ-পদবি নেই বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে গত শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ১১টার দিকে কাশিপুর ইউনিয়নের বসুপটি গ্রামের গোপাল দত্তের গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা চালায় একটি চোরচক্র।

এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে চোরেরা তাদের গুলি করার হুমকি দেয়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিলে গ্রামবাসী একত্রিত হয়ে চোরদের ধাওয়া করে। তবে চোরচক্র পালিয়ে যেতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে একটি গরু উদ্ধার করা হয়।

ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ফুটেজে দেখা যায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি দেশীয় অস্ত্র হাতে- গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা গুলি করার হুমকি দেয়।

এ ঘটনার সূত্র ধরে মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারুলিয়া গ্রাম থেকে রফিকুল ইসলামকে আটক করে লোহাগড়া থানা পুলিশ।

ওসি মোঃ আব্দুর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে চুরির মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।

চুরির সঙ্গে জড়িত অন্যান্যদেরকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ মান্নু মিয়া লোহাগড়া

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

লোহাগড়ায় দুর্ধর্ষ গরু চোর গ্রেফতার। 

আপডেট টাইম : ১০:৫৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬