লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল শুভানুধ্যায়ী, দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম।
শুভেচ্ছা বার্তায় মোঃ মাসুদ আলম বলেন, “দীর্ঘ এক মাসের সিয়াম সাধনা, সংযম ও আত্মশুদ্ধির মধ্য দিয়ে পবিত্র রমজান মাস অতিবাহিত করার পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মুসলমানদের জন্য শুধু আনন্দের উৎসবই নয়, এটি পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির এক মহান বার্তা বহন করে।”
তিনি আরও বলেন , ঈদের এই পবিত্র শিক্ষা আমাদের সকলকে হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে মানবিক মূল্যবোধে উজ্জীবিত হতে অনুপ্রাণিত করে। একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা পালনের জোরালো আহ্বান জানান তিনি। ঈদের আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই আমাদের প্রত্যাশা।”
Reporter Name 



















