১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সদরে ভ্রাম্যমাণ আদালত: অতিরিক্ত মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ১১১ বার

মাহফুজুর রহমান সাইমন শেরপুর জেলা প্রতিনিধি:

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে শেরপুর সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে পেট্রোল পাম্প ও ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি পরিদর্শন করা হয়। এ সময় ডিজেলের কোনো সংকট পরিলক্ষিত হয়নি। তবে চরমোচারিয়া মাঝপাড়া বাজারে অতিরিক্ত মূল্যে পেট্রোল বিক্রির দায়ে এক ব্যক্তিকে ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই বাজারে মেয়াদোত্তীর্ণ বেকারি পণ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আরেক ব্যবসায়ীকে ২,০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এছাড়া নন্দীরবাজারে মাংস বিক্রেতাদের নির্ধারিত মূল্য মেনে চলা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শনের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহাবুবা হক জানান, জনস্বার্থে বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

শেরপুর সদরে ভ্রাম্যমাণ আদালত: অতিরিক্ত মূল্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিতে জরিমানা

আপডেট টাইম : ০৫:১০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬