০৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে কণ্ঠশিল্পী আসিফ আকবরের অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬
  • ৩৬ বার

কাজী কেয়া, গাজীপুর ঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ইউসুফ মোল্লা টিপু-কে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
​এক অভিনন্দন বার্তায় আসিফ আকবর বলেন, কুমিল্লার কৃতি সন্তান ইউসুফ মোল্লা টিপু একজন যোগ্য ও দক্ষ ব্যক্তি। প্রশাসক হিসেবে তার এই নিয়োগ কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন যে, নতুন প্রশাসকের নেতৃত্বে নগরবাসী উন্নত নাগরিক সুবিধা পাবেন এবং একটি আদর্শ তিলোত্তমা নগরী হিসেবে কুমিল্লা গড়ে উঠবে।
​উল্লেখ্য যে, সম্প্রতি সরকারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউসুফ মোল্লা টিপুকে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এই খবর ছড়িয়ে পড়ার পর কুমিল্লার বিভিন্ন মহলে আনন্দের জোয়ার বইছে এবং সাধারণ নাগরিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানাচ্ছেন।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে কণ্ঠশিল্পী আসিফ আকবরের অভিনন্দন

আপডেট টাইম : ০৫:১১:১৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬