ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১০ ব্যাচের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক জাকির হোসেন ও শেখ রাসেল এবং সরাইল উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নারায়ন চক্রবর্তী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহাগ বক্স। সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, এসএসসি ২০১০ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষা জীবন শেষে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় যেমন—চিকিৎসক, প্রকৌশলী, গণমাধ্যমকর্মী, ব্যবসায়ীসহ প্রবাসে নিজ নিজ কর্মক্ষেত্রে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, উপস্থিত সবার সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 



















