০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামগতিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরের রামগতিতে পবিত্র মাহে রমাদান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রামগতি-কমলনগর সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি ও জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ, বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান-এর চর টবগী গ্রামের নিজ বাড়িতে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য এ আর হাফিজ উল্লাহ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট হাসিবুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা এডভোকেট শাহাদাত হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শরাফ উদ্দিন আজাদ সোহেল।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু, কমলনগর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুল হুদা চৌধুরী, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ডাঃ মোঃ মোছলেহ উদ্দিন, চরগাজী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর আকতার হোসেন বাচ্চু, যুবদল সভাপতি মোঃ শিবলী নোমানসহ বিএনপি, ছাত্রদল, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আরও শতাধিক রোজাদার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

জনপ্রিয় সংবাদ

পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

রামগতিতে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৪:১৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬